Logo
প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৮:১৮ AM || প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৯ PM

আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় দুর্ভোগে যাত্রীরা

News Image

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় যাত্রীদের। গুরুত্বপূর্ণ এই রেলপথে নিয়মিত যাতায়াত করলেও আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় বাধ্য হয়ে যাত্রীদের নওগাঁ বা নাটোরের স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, আত্রাইয়ের বিপুলসংখ্যক মানুষ ব্যবসা, চাকরি, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ঢাকায় যাতায়াত করেন। কিন্তু সরাসরি আন্তঃনগর ট্রেনের সুবিধা না থাকায় সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
এদিকে আত্রাই রেলওয়ে স্টেশনটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র হলেও ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকাগামী অন্তত একটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়েছেন।
স্থানীয় যাত্রীদের দাবি, আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেওয়া হলে একদিকে যাত্রীদের দুর্ভোগ কমবে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসবে।